[ রাজধানী ]
চুড়িহাট্টায় ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের পাশে ডিএসসিসি
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এসব পরিবারের মধ্যে ২১ জনকে বিভিন্ন পদে চাকরি, দুই লাখ করে ৪ জনকে আর্থিক সহায়তা ও দু’জনকে দোকান বরাদ্দ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে নগর ভবনে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহতের স্বজনদের পুনর্বাসনকল্পে দোকান বরাদ্দ, চাকরি ও আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে নিয়োগপত্র, দোকানের বরাদ্দপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন।
এছাড়া উচ্চশিক্ষিত আরো চারজনকে আগামী দুই সপ্তাহের মধ্যে চাকরি দেয়ার ঘোষণা দেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।
.png)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও অগ্নিকাণ্ডে হতাহত স্বজনদের পরিবার।
২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টা মোড়ের কাছে চারতলা ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহানি ঘটে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!