[ রাজধানী ]
পাপিয়ার বাসা থেকে অস্ত্র-মদসহ টাকা উদ্ধার
আটক পাপিয়া ও তার ব্যক্তিগত সহকারী তায়্যিবা
শামিমা নূর পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মদসহ বিপুল পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করেছে র্যাব।
রোববার রাজধানীর ফার্মগেটের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।
এ ব্যাপারে র্যাবের মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
.png)
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে পাপিয়ার স্বামী মফিজুর রহমান (৩৮) ও তার ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকারকে (২৯) গ্রেফতার করা হয়। এরপর তাদের দেয়া তথ্যে রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবাকে (২২) গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এসএএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!