ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান, ২০ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২০
পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান, ২০ কোটি টাকা উদ্ধার
ছবি- সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকায় ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১২টায় ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ছবি- সংগৃহীত

Advertisement

সরোয়ার আলম বলেন, পুরান ঢাকার ১১৯ লালমোহন সাহা স্ট্রিটে অভিযান চলছে। পাঁচ কোটি টাকার এফডিআর পাওয়া গেছে। এছাড়া নগদ প্রায় ২০ কোটি টাকা পাওয়া গেছে। টাকা গণনা চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। সকাল ১০টায় বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!