ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

৪০ লাখ টাকার অবৈধ মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৯, ২৭ ফেব্রুয়ারি ২০২০
৪০ লাখ টাকার অবৈধ মোবাইল উদ্ধার
৪০ লাখ টাকার অবৈধ মোবাইলসহ উত্তম কুমার দত্ত আটক

রাজধানীর যাত্রাবাড়ী থেকে প্রায় ৪০ লাখ টাকার অবৈধ মোবাইল উদ্ধার করেছে র‍্যাব। এ সময় উত্তম কুমার দত্তকে আটক করা হয়। 

গতকাল বুধবার বিকেলে যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় বলে জানিয়েছেন বৃহস্পতিবার র‍্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান।

তিনি বলেন, যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইল এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিভিন্ন ব্রান্ডের ৩৪টি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় ১টি প্রাইভেট কার, ১টি মোবাইল, ৩৯ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের টাকা জমা দেয়ার রশিদ ৪টি, ৪টি লিখিত চেক এবং ১৪ পাতা ব্লাঙ্ক চেক জব্দ করা হয়। 

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অধিক লাভের আশায় এসব মোবাইল আমদানি করে আসছে। আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!