[ রাজধানী ]
রাজধানীতে ভোক্তা অধিদফতরের অভিযানে জরিমানা
ফার্মেসিতে ভোক্তা অধিদফতরের অভিযান
রাজধানীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ ফার্মেসি ও চিকিৎসা সরঞ্জামাদি বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদফতর।
সোমবার রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোড, মোহাম্মদপুর টাউন হল , মোহাম্মদপুর কৃষি মার্কেট, শ্যামলী এলাকার বিভিন্ন ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা বলেন, করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে ওষুধসহ চিকিৎসা সরঞ্জামের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকাতে অভিযান চালানো হয়।
.png)
দেশের এ সময়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য দামে ওষুধ, স্যানিটাইজার ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি বিক্রয় করতে এবং মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ, স্যানিটাইজার বিক্রয় করা থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!