ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১০, ৩১ অক্টোবর ২০২০
গাজীপুরে ৩০ কেজি গাঁজাসহ আটক দুই
ছবি: সংগৃহীত

গাজীপুরে ত্রিশ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাব-১। এ সময় গাঁজা বহনের দায়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। 

শনিবার র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।   

আটকরা হলো- হবিগঞ্জের মাধবগঞ্জ থানার কমলপুর এলাকার আব্দুল মোতালিবের ছেলে সুজন মিয়া (৩২), একই থানার হরিণখোলা এলাকার সেলিম মিয়ার ছেলে আশরাফুল আলম কালাম (২০)। 

Advertisement

র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল থেকে মাদকের একটি বড় চালান কাভার্ড ভ্যানে গতকাল শুক্রবার রাতে গাজীপুরে আসছে। এমন গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাসন থানার কড্ডা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়িতে তল্লাশি করতে থাকে। এ সময় চান্দনা চৌরাস্তাগামী সোনার বাংলা এজেন্সি ট্রান্সপোর্টের একটি কাভার্ড ভ্যানকে থামার সিগন্যাল দেয়। কিন্তু চালক সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। 

তিনি আরো জানান, র‌্যাব সদস্যরা পিছু নিয়ে স্থানীয় মেসার্স রিয়াজ ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানটির গতিরোধ করে। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী দুইজনকে কাভার্ড ভ্যানসহ আটক করা হয়। গাঁজাগুলো কসটেপে মোড়ানো ১৫টি পলিথিনের প্যাকেটে রাখা ছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!