ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে উপ-নির্বাচন চলার সময় আরো এক বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৮:০৬, ১২ নভেম্বর ২০২০
রাজধানীতে উপ-নির্বাচন চলার সময় আরো এক বাসে আগুন
ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়-

ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণের সময় রাজধানীতে আরো একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মোট সাতটি বাসে আগুন দেয়া হয়েছে।

সর্বশেষ বিকেল ৪টা ৩২ মিনিটে রাজধানীর প্রগতি সরণির বারিধারা এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাসটির আগুন নিভিয়েছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বংশাল, শাহবাগ, মতিঝিল, খিলগাঁও, সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে, গুলিস্তান জিরো পয়েন্টে পৃথকভাবে মোট সাতটি বাসে আগুন দেয়া হয়েছে।

Advertisement

তিনি বলেন, খবর পেয়ে আমাদের কর্মীরা প্রত্যেক বাসের আগুন নিভিয়েছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি। যেসব গাড়িতে আগুন দেয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এসব ঘটনা ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচন কেন্দ্রিক বলে ধারণা করা হচ্ছে।  এদিকে বাসে আগুন দেয়া এলাকাগুলোতে যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসন। নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!