ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিয়ে নিয়ে মনোমালিন্য, প্রাণ গেল বিসিএস ক্যাডারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ২৬ ডিসেম্বর ২০২০
বিয়ে নিয়ে মনোমালিন্য, প্রাণ গেল বিসিএস ক্যাডারের
রুমানা ইয়াসমিন। ফাইল ছবি

রাজধানীর আজিমপুর স্টাফ কোয়ার্টারে রুমানা ইয়াসমিন নামে আনসার বাহিনীর এক সহকারী পরিচালকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

শনিবার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমানার এক আত্মীয় জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রুমানা। তার গ্রামের বাড়ি বগুড়ায়। সম্প্রতি বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্য চলছিল। এ কারণে হতাশাগ্রস্ত ছিলেন রুমানা। 

জানা গেছে, ৩৭তম বিসিএসের মাধ্যমে আনসার বাহিনীর সহকারী পরিচালক হিসেবে চাকরিতে যোগদান করেন রুমানা। গাজীপুরে ট্রেনিং শেষে গত ২৪ ডিসেম্বর আজিমপুর স্টাফ কোয়ার্টারে সাবলেট ভাড়া বাসায় ফেরেন। সঙ্গে থাকতেন তার ছোট বোন। 

Advertisement

শুক্রবার সন্ধ্যায় বাসার বাইরে থাকা রুমানার ছোট বোন তাকে কল দেন। এ  সময় রুমানার কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর এক প্রতিবেশীকে ফোন দেয়া হলে তিনি জানান, ঘরের ভেতর রুমানার কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না।

পরে আরেক প্রতিবেশীকে বিষয়টি জানালে তিনি ঘরের দরজা সজোড়ে ধাক্কা দিয়ে খুলে দেখেন রুমানা ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

লালবাগ থানা-পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, রুমানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না-কি আত্মহত্যা, তদন্তের পরই জানা যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!