বৃহস্পতিবার দুপুরে কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে।
আরো পড়ুন: ৫ দিনের শিশুর আকিকায় স্বজনদের লাশের সারি
.png)
পরে অসুস্থ আনুশকাহকে ধানমন্ডির মডার্ন আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিহানসহ চার বন্ধু। পরে বিকেলে ওই হাসপাতালে আনুশকাহ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
চিকিৎসকরা জানান, ধর্ষণের শিকার আনুশকাহের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্নও ছিল। পরে কলাবাগান থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
কলাবাগান থানার ইন্সপেক্টর (অপারেশন্স) ঠাকুর দাস বলেন, ওই ছাত্রীর বাসা রাজধানীর ধানমন্ডির সোবহানবাগে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ওই ছাত্রী তার বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে বাসা থেকে বের হন। কলাবাগানের ডলফিন গলিতে দিহানের বাসায় যান ওই ছাত্রী। দিহানের বাসা তখন ফাঁকা ছিল। সেখানে ওই ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে দিহান তার তিন বন্ধুকে ফোন করে ডেকে আনে। পরে তারা অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য মডার্ণ আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিকালে তার মৃত্যু হয়।
আরো পড়ুন: ইমোতে পুলিশ পরিচয়ে সিকিউরিটির প্রেম, সর্বস্ব হারালেন কনের বাবা
ওই স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, দিনদুপুরে ডেকে নিয়ে তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। ওই ছাত্রীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতরা প্রভাবশালী। তাই আটকদের থানা থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা চলছে।