ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই: আনুশকার মা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০২:০১, ৮ জানুয়ারি ২০২১
মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই: আনুশকার মা
ছবি : সংগৃহীত

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী আনুশকাহ নূরকে ধর্ষণের পর হত‌্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় আনোয়ার খান মডার্ন হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা বলেন, আমার মেয়ের এ বছর ও লেভেল পরীক্ষা দেয়ার কথা ছিল। পরীক্ষার সাজেশন দেয়ার কথা বলে ওকে ডেকে নিয়ে যায়।

Advertisement

তিনি আরো বলেন, ওরাই আমাকে ফোন দিয়ে বলেছে আন্টি ও (ভূক্তভোগী) অসুস্থ। তখন আমি বলেছি ভালো মেয়ে গেল, অসুস্থ কীভাবে হয়েছে। বলেছে আমাদের সঙ্গেই ছিল তবে এখন সেন্সলেস হয়ে পড়েছে। পরে ওরাই আনোয়ার খান মডার্ন হাসপাতাল এ নিয়ে যায়। আমি হাসপাতালে পৌঁছার আগেই আবার ফোন দিয়ে বলে ও (ভূক্তভোগী) মারা গেছে। হাসপাতালে গিয়ে দেখি মেয়েটার প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

কলাবাগ থানার এসআই জাকির হোসেন বলেন, কলাবাগানে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‌্য ওই শিক্ষার্থীর চার সহপাঠীকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!