ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৩৪, ৩ ফেব্রুয়ারি ২০২১
সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন প্রতিবাদে ঢাকায় মানববন্ধন
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ছবি তোলার কারণে সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ঢাকাস্থ কর্মরত সিলেট বিভাগের সাংবাদিকরা।

বুধবার ঢাকা রিপোর্টার ইউনিটির সামনে এই মানববন্ধন করা হয়ে।

মানবকণ্ঠের চিফ রিপোর্টার বাছির জামালের সভাপতিত্ব মানববন্ধনে বক্তব্য রাখেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ, মানব জমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান,ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিত ভট্টাচার্য ও ঝর্ণা মনি,সময়ের আলোর স্টাফ রিপোর্টার স্বপ্না চক্রবর্তী প্রমুখ।

Advertisement

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামাল হোসেনের উপর বর্বর হামলাকারী নদী খেকো দুবৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নদীকে রক্ষা করতে হবে,সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ।

ডেইলি-বাংলাদেশ/ইকেডি
লিংক সফলভাবে কপি হয়েছে!