ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ১ কোটি টাকার আফিমসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২১
রাজধানীতে ১ কোটি টাকার আফিমসহ যুবক আটক
র‌্যাবের হাতে আটক মো. সাইফুদ্দিন। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা মূল্যের দশ কেজি আফিমসহ মো. সাইফুদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার সন্ধ্যায় র‌্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।

র‌্যাব জানায়, আটকের সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনের প্যাকেটের ভেতরে ১০ কেজি আফিম পাওয়া যায়। এর মূল্য প্রায় ১ কোটি টাকা। এছাড়াও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Advertisement

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক যুবক অনেকদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে মূলত রাজধানীর বড় বড় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে মাদক বিক্রয় করত।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!