[ রাজধানী ]
রাজধানীর এনবিআর ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
রাজধানীর সেগুনবাগিচার এনবিআর ভবনের চারতলায় অডিট কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার সকাল ১০টা ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর কামরুল।
.png)
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের চারতলায় অডিট কমপ্লেক্সে আগুন লাগার খবর পাই। তখন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
তিনি আরো বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছার পর দেখেন আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!