ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৭:৩৪, ১৮ মে ২০২১
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার
ফাইল ফটো

রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. তাজুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পুলিশের এন্টি টেররিজম ইউনিটের একটি দল সোমবার সন্ধ্যা ৭ টায় রাজধানীর কাফরুল থানার ওই এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

Advertisement

গ্রেফতারকৃত তাজুল ইসলাম কুমিল্লারমনোহরগঞ্জ থানার লাউলহরী গ্রামের মরহুম মো. মুসলিম মিয়ার ছেলে।

এর আগে ২৭ জানুয়ারি এন্টি টেররিজম ইউনিট চাঁদপুর জেলার কচুয়া থানার মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজুল খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গী সংগঠন সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করে আসছিল।

তাকে কচুয়া থানার মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!