আহতরা হলেন মো. শামস (২০), সৌরভ (১৯) ও নাবিল। শামস ও সৌরভ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং নাবিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত মো. শামস জানান, আমাদের রবীন্দ্র সরোবরে একসঙ্গে হওয়ার কথা ছিল। এজন্য কয়েক বন্ধু ধানমন্ডি লেকে যায়। সেখান থেকে রবীন্দ্র সরোবরে যাওয়ার সময় কয়েকজন যুবক আমাকে ডেকে নেয়। আমি তাদের কাছে গেলে ছুরি দেখিয়ে আমার মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আমি বাধা দিলে তারা আমার বাম হাতে ও পিঠে ছুরিকাঘাত করে।
.png)
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল কুমার পাল জানান, ভুক্তভোগীরা ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন। তবে ঘটনার মোটিভ দেখে মনে হচ্ছে না যে এটা কোনো সাধারণ ছিনতাইয়ের ঘটনা। বিষয়টি তদন্ত করে দেখছি। আসলে কী ঘটেছে ওখানে, সেটা জানার চেষ্টা চলছে। আহত দুজনকে ঢামেকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ধানমন্ডি থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।