ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৫, ২৮ আগস্ট ২০২১
ঢামেকে পিলখানা হত্যা মামলার আসামির মৃত্যু
ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন পিলখানা হত্যা মামলার আসামি মো. গুলজার হোসেন।

শনিবার ভোরে তাকে ঢামেক হাসপাতালে আনলে সকাল ৭টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন মো. গুলজার হোসেন।

Advertisement

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী রিপন জানান, গুলজার হোসেন বিডিআর বিদ্রোহ মামলার আসামি। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হন। এতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢামেকে মর্গে রাখা হয়েছে।

মো. গুলজারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, কেন্দ্রীয় কারাগার থেকে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ অবস্থায় ভোরে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নিয়ে আসা হয়। সকালের দিকে তিনি মারা যান। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এরই মধ্যে বিষয়টি কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!