বুধবার সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ও রূপলাল হাউস সংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আপনারা লক্ষ্য করে থাকবেন যে, আহসান মঞ্জিলের মতো একটি ঐতিহ্যবাহী স্থাপনার সামনের ভূমি কীভাবে দখল করে রাখা হয়েছে। এর ফলে নদী থেকে এই স্থাপনার সৌন্দর্য দেখার সুযোগ হারিয়ে গেছে।
.png)
তিনি আরো বলেন, এই মুহূর্তে আমি ঐতিহ্যবাহী রূপলাল হাউজের সামনে দাঁড়িয়ে আছি। এর আগেও রূপলাল হাউজের ভেতরে পরিদর্শন করেছি এবং ঐতিহ্যবাহী স্থাপনা রূপলাল হাউজকে আমাদের কাছে হস্তান্তরের জন্য জেলা প্রশাসন ও গণপূর্তকে চিঠি দিয়েছি। আজকে সামনের দিকটা পরিদর্শনে এসেছি। এখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, ঘাট দখল করা হয়েছে। রূপলাল হাউজের সিঁড়ির পাশের অংশও দখল করা হয়েছে। সবমিলিয়ে ঐতিহ্য উপভোগ ও সংরক্ষণ করার কোনো সুযোগ দেখছি না। তারপরও আমরা চেষ্টা করবো এ ঐতিহ্যকে পুনরুদ্ধার করে সংরক্ষণ করতে।