ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৪:৫৩, ৯ অক্টোবর ২০২১
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর তেজগাঁও বিজয় সরণিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় হালিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার এসআই মো. রাশেদুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ভোরে বিজয় সরণির কলমীলতা মার্কেটের সামনের রাস্তায় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

তিনি আরো জানান, কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন ওই নারী। রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় বা রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

নিহত নারীর ছোট ভাই মো. মুসা খান জানান, তাদের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। হালিমার স্বামীর নাম হারুন মুহুরী। তবে স্বামীর সঙ্গে গত ৫ বছর ধরে তার কোনো যোগাযোগ নেই। মানসিকভাবে বিপর্যস্ত তার বোন বর্তমানে খিলগাঁওয়ের উত্তর গোড়ানে অন্য এক ভাইয়ের সঙ্গে  থাকতেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!