ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

তুরাগে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২২, ১১ অক্টোবর ২০২১
তুরাগে ট্রলারডুবি: মা-মেয়ের মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর অদূরে আমিনবাজারে তুরাগ নদের কয়লার ঘাটে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আরো দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক নারী ও তার শিশুকন্যা রয়েছে। এ নিয়ে নিখোঁজ সাতজনের মরদেহ উদ্ধার করা হলো।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (মিডিয়া) মো. রায়হান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি জানান, সোমবার সকালে রূপায়ন বেগম (৩০) নামে নারীর মরদেহ আমিনবাজার সেতুর নিচে ভেসে ওঠলে তার মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর নদী থেকে তার তিন বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট সাতজনের মরদেহ উদ্ধার করা হলো। এর মধ্যে ছয়জনের পরিচয় চিহ্নিত হয়েছে। রূপায়ন বেগম ও তার শিশুকন্যা ছাড়াও উদ্ধার অন্যরা হলেন- শিউলি আক্তার (২০), ইমরান (৩), ফারহান মনি (৪), আরমান (৪) ও অজ্ঞাত একজন।

উল্লেখ্য, শনিবার ভোর ৫টার পর মাঝনদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি তলিয়ে যায়। ঐ সময় নৌকার কয়েকজন যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠে আসেন। এরপর সকাল ৮টা ৫০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি ডুবুরি দল, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিআইডব্লিউটিএ অংশ নেয়। শনিবার বিকেল সাড়ে ৪টা নাগাদ চার শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তীব্র স্রোত ও আলো স্বল্পতার কারণে প্রথম দিনের অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!