ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শিক্ষার্থীকে ঘাড়ধাক্কা, ৫০ রাইদা বাস আটকে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০১, ১৫ নভেম্বর ২০২১
শিক্ষার্থীকে ঘাড়ধাক্কা, ৫০ রাইদা বাস আটকে বিক্ষোভ
ফাইল ফটো

রাজধানীর আফতাবনগরে অবস্থিত ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীকেকে ঘাড়ধাক্কা দিয়ে নামানোর প্রতিবাদে রামপুরায় রাইদা পরিবহনের প্রায় ৫০ বাস আটকে রাখেন শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরে রামপুরায় টিভি সেন্টার সংলগ্ন রাস্তায় রাইদা পরিবহনের বাসগুলো থামিয়ে দেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ঐ সড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!