চিকিৎসক জানিয়েছেন, ওজন কম হওয়ায় শিশু ২টি শঙ্কামুক্ত নয়। সোমবার বিকেল ৩টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।
শিশুদের বাবা কবির হোসেন বলেন, একসঙ্গে চার সন্তানের পিতা হয়েছি। তবে শিশুদের ওজন অনেক কম। চিকিৎসক জানিয়েছেন তাদের এনআইসিইউ লাগবে। কিন্তু ফাঁকা না থাকায় তাদেরকে নিয়ে বারান্দায় আছি।
.png)
তিনি আরো জানান, রোববার দিবাগত রাত ১টায় আমরা ঢাকা মেডিকেলে আসি। সোমবার সকালে ভর্তি হই। বিকেল ৩টায় আমার স্ত্রীকে অস্ত্রোপচার করা হয়।
ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, এখন পর্যন্ত মা ও চার নবজাতক ভালো আছে। তবে তাদের ওজন কম হওয়ায় শঙ্কামুক্ত নয়। আমরা তাদের খোঁজ খবর রাখছি। তারা এখন বারান্দায় আছে। আমরা চেষ্টা করছি এনআইসিইউর। যারা ডিউটিতে আছেন তাদেরকে এই নবজাতকদের দেখভালের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পরিচালক।