দেশে এবার ভয়াবহ ‘ক’ শ্রেণির মাদক ডিওবি উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ১০০ ব্লটার মাদক উদ্ধারের করা হয়েছে। ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এ মাদক আনা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম এই মাদকের চালান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) বেলা তিনটায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
.png)