গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল ইমরান জুয়েল। জুয়েল একজন দক্ষ ওয়েব ডেভেলপার ও সে চক্রটি মূলহোতা ও ওয়েবসাইটটির ডিজাইনার।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের পক্ষ থেকে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়েছে।
.png)
সিটিটিসি জানায়, মঙ্গলবার রাতে নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে আল ইমরান জুয়েলকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন টিম। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল, একটি ডেস্কটপ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ইলেকট্রনিক কার্ড ও শতাধিক প্রি-একটিভেটেড সিম কার্ড উদ্ধার করা হয়।
সিটিটিসি থেকে জানা যায়, তথ্য প্রযুক্তিভিত্তিক সেবার ব্যাপক প্রসার ও করোনাকালীন উদ্ভূতপরিস্থিতিতে মানুষের মধ্যে অনলাইন শপিংয়ের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। নতুন এ বাজার ব্যবস্থার সুযোগ নিচ্ছে অনলাইন প্রতারক চক্র। প্রতারণার এই ধারায় সম্প্রতি যোগ হয়েছে অভিনবত্ব। অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এর অনুকরণে daraz.cl নামে ভুয়া ওয়েবসাইট ও ‘Daraz Bangladesh’ ফেসবুক পেজ বানিয়ে একটি চক্র বেশ কিছুদিন ধরে সাধারণ ভোক্তাদের কাছে পণ্য বিক্রয়ের নামে অর্থ আত্মসাৎ করছিল।
সিটিটিসি আরো জানায়, সম্প্রতি বিষয়টি আন্তর্জাতিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ কর্তৃপক্ষের নজরে এলে তাদের অভিযোগে বনানী থানায় ২২ নভেম্বর একটি মামলা হয়। মামলাটি তদন্ত শুরু করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। তদন্তকালে উন্নত প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটিকে শনাক্তপূর্বক গ্রেফতার করা হয়।