ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর জুরাইনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০০:৩৪, ১৩ ডিসেম্বর ২০২১
রাজধানীর জুরাইনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আগুন লাগার প্রতীকী ছবি

রাজধানীর জুরাইনের আদ দ্বীন হাসপাতালে পাশের একটি জুতার কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। এ খবর পেয়ে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগে।

সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।

Advertisement

তিনি জানান, জুরাইনের আদ দ্বীন হাসপাতালে পাশের একটি জুতার কারখানায় রোববার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়েই তাৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর তৎপরতা শুরু করে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!