স্বামীকে রুমে আটকে ফ্যানে ঝুললেন অভিমানী গৃহবধূ
রাজধানীর মিরপুরে স্বামীর সঙ্গে অভিমান করে শারমিন আক্তার নামের এক গৃহবধূ ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।
সোমবার মিরপুর ১৪ নম্বর মিলি সুপার মার্কেটের পেছনের গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ওই নারীর স্বামীর নাম লিখন।
.png)
জানা গেছে, স্বামী ও স্ত্রী দুজনই এজে ফ্যাশন নামে তৈরি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
বাড়ির ভাড়াটিয়া ও প্রত্যক্ষদর্শী নয়ন শেখ বলেন, গত মাসে লিখন ও তার স্ত্রীকে এক রুম সাবলেট দেই। সোমবার সকালে লিখন ও তার স্ত্রী শারমিন বাসায় ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে লিখন ফোন করে জানান, তাকে এক রুমে আটকে রেখে শারমিন ডাইনিং রুমে কিছু একটা করছে। এর কিছুক্ষণ পর বাসায় এসে দেখি ভেতর থেকে মূল গেট লাগানো। ফ্ল্যাটের মূল গেটে ভেঙে শারমিনকে ডাইনিং রুমের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। আর লিখনের কক্ষের গেটও বাহিরে থেকে লাগানো ছিল। তাকে সেখান থেকে বের করি।
শারমিনের স্বামী লিখন বলেন, শনিবার রাতে শারমিনের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। সকালে শারমিন আমাকে কিছু না বলে হঠাৎ আমার কক্ষের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। আমি ভেতরে আটকা পড়ি। আমি তাড়াতাড়ি নয়নকে ফোন করি। তিনিসহ অন্যরা এসে মূল গেট ভেঙে ফেলেন। আর ডাইনিং রুমে শারমিনকে ঝুলন্ত অবস্থায় পান।