ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জের সেই মেয়র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৭, ২৩ ডিসেম্বর ২০২১
শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: দেওয়ানগঞ্জের সেই মেয়র গ্রেফতার
শাহনেওয়াজ শাহানশাহ। ফাইল ছবি

শিক্ষা অফিসারকে থাপ্পড় দেওয়ার অপরাধে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন সকালে তাকে ধরতে ওই হোটেলে অভিযান চালায় র‌্যাব।

Advertisement

উল্লেখ্য, জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে সবার সামনেই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মেহেরউল্লাহকে চড় মারার পাশপাশি অকথ্য ভাষায় গালাগাল করেন শাহনেওয়াজ।

মূলত পুষ্পস্তবক দেওয়ার সময় মেয়রের নাম ৫ নম্বরে ডাকায় শিক্ষা কর্মকর্তা ওপর চড়াও হন তিনি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগের পর থানায় মামলা করেন ওই শিক্ষা কর্মকর্তা।

পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এরপর শাহনেওয়াজকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!