ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

‘রুম ভাড়া’র বিজ্ঞাপন দিয়ে যোগাযোগ, নারীকে মেসেঞ্জারে পাঠাতেন পর্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৬, ২৪ ডিসেম্বর ২০২১
‘রুম ভাড়া’র বিজ্ঞাপন দিয়ে যোগাযোগ, নারীকে মেসেঞ্জারে পাঠাতেন পর্ন
প্রতীকী ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ‘রুম ভাড়া’ দেওয়ার জন্য একটি বিজ্ঞাপন দেন দিদার নামে এক যুবক। পরে রুমটি ভাড়া নেওয়ার জন্য তার সঙ্গে মেসেঞ্জারে যোগাযোগ করেন এক নারী। কিন্তু দিদার ওই নারীকে কথাবার্তা বলার একপর্যায়ে পর্ন (অশ্লীল) ভিডিও পাঠান। এ নিয়ে ঐ নারী থানায় অভিযোগ করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

শুক্রবার ডিবি লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসুদন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, গ্রেফতার ঐ ব্যক্তির নাম নুর নবী বেগ ওরফে দিদার। তিনি ঢাকার মিরপুর-১১ থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায়। তাকে কাজীপাড়ার গার্ডেন রোড থেকে গ্রেফতার করা হয়।

Advertisement

দিদারের কাছ থেকে উদ্ধার করা মোবাইলে ওই নারীর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানান এসি মধুসুদন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!