[ রাজধানী ]
চিকিৎসকের ‘অদক্ষতায়’ মা ও শিশুর মৃত্যু, মামলা
আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল
রাজধানীর আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতক ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অপারেশন টেবিলে চিকিৎসকদের ‘অদক্ষতায়’ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলানাথপুরের ওসমান মিয়ার স্ত্রী শিখা ও তার নবজাতক ছেলে মারা যায়।
তাদের অভিযোগ, নবজাতকের গালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
.png)
খিলক্ষেত থানার এসআই বদরুল রহমান বলেন, এ ঘটনায় থানায় বৃহস্পতিবার একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!