ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আজ রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৩, ১৯ জানুয়ারি ২০২২
আজ রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস
ফাইল ছবি

পাইপ লাইনের জরুরি কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয়দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

Advertisement

আরো পড়ুন: রাজধানীর যেসব মার্কেট-এলাকা বুধবার বন্ধ

এদিকে গত ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে তিতাস।

সে সময় এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি গ্যাসের পাইপলাইনের কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি নির্দিষ্ট এলাকার আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

ঐ দিন রাজধানীর ভূতের গলি, হাতিরপুল, সেন্ট্রাল রোড, ফ্রি স্কুল স্ট্রিট এলাকাগুলোর সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। একই সঙ্গে এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!