[ রাজধানী ]
মিরপুরের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো
রাজধানীর মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, জমজম টাওয়ারের আট তলা ভবনের পাঁচ তলার আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়। পরে ইউনিটের কর্মীরা আধা ঘণ্টায় আগুন নেভায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
.png)
খালেদা ইয়াসমিন জানান, এসি গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের আট তলা ভবনের পাঁচ তলার আগুন লাগে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!