ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ২০:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০২২
মিরপুরে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
ফাইল ফটো

রাজধানীর মিরপুর ১১ নম্বরের জমজম টাওয়ারে আগুন লেগেছে। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

Advertisement

তিনি আরো জানান, জমজম টাওয়ারের আট তলা ভবনের পাঁচ তলার আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়। পরে ইউনিটের কর্মীরা আগুন নেভায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।

খালেদা ইয়াসমিন জানান,এসি গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!