ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় চলন্ত মাইক্রোবাসে আগুন

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৯, ১৫ নভেম্বর ২০২০
আশুলিয়ায় চলন্ত মাইক্রোবাসে আগুন
মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

সাভারের আশুলিয়ায় একটি চলন্ত মাইক্রোবাসে আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি দল।

রোববার দুপুরে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের আশুলিয়া থানার সামনে এ ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল জানান, আশুলিয়া থানার সামনে হঠাৎ মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। ওই সময় গাড়িতে থাকা চালক ও ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের তিন কর্মী দ্রুত নেমে পড়েন। যান্ত্রিক ত্রুটি থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

তিনি আরো জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। মহাসড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!