রাজধানীতে স্ত্রীর ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে স্বামীর আত্মহত্যা
রাজধানীর মুগদা এলাকায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে সিলিংফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম আলী ফাহিম (২৪)।
শনিবার রাত সাড়ে ৭টার দিকে ১/৮ খ, দক্ষিণ মুগদা, ওয়াবদা গলির ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের বাবা আজিজুল করিম সোমবার বলেন, শনিবার সন্ধ্যায় ফাহিমের স্ত্রী বাইরে ছিল। স্ত্রী বাসায় ফিরে দেখেন ফাহিম ফ্যানের সঙ্গে ঝুলছেন। কী কারণে ফাহিম আত্মহত্যা করেছেন সেটি জানেন না আজিজুল।
আরো পড়ুন> ঢাবি এলাকায় বাক্সে মিলল দুই নবজাতকের মরদেহ
.png)
শনিবার রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ফাহিম আইসিটিতে লেবার হিসেবে কাজ করত। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানায়। ফাহিমের মৃত্যুর কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন।