রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তিন নারীকে উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে এক বার্তায় জানিয়েছে র্যাব- ১।
তাৎক্ষণিকভাবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানানো হয়নি। পরে র্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় বলা হয়।