যাত্রাবাড়ীতে নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী থানার মুসলিম নগর এলাকার নির্মাণাধীন ভবনের লিফটের পাঁচতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশিউর রহমান (৪৫) নামের ঐ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মশিউর রহমানের সহকর্মী আবুল কালাম বলেন, তিনি নির্মাণাধীন ভবনটির রাজমিস্ত্রি ছিলেন। কাজ শেষে যন্ত্রপাতি নিয়ে নিচে নামার সময় পা পিছলে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আরো পড়ুন>>> নাইজেরিয়ার বিমান হামলায় ৭ শিশু নিহত
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মশিউরের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায়। তিনি ঐ এলাকার আব্দুর রহমানের ছেলে।
মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে বলেও জানান ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ।