ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঝালাইয়ের স্ফুলিঙ্গ থেকে বইয়ের মার্কেটে আগুন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২২
ঝালাইয়ের স্ফুলিঙ্গ থেকে বইয়ের মার্কেটে আগুন: মেয়র তাপস
নীলক্ষেতে বইয়ের মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, বইয়ের মার্কেটে দোকান সম্প্রসারণের জন্য সেখানে ঝালাইয়ের কাজ চলছিল। এই ঝালাইয়ের কাজ করতে গিয়ে আগুনের স্ফুলিঙ্গ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। ফায়ার সার্ভিসও সেই প্রেক্ষিতে প্রতিবেদন দিয়েছে।

বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তনি।         

অগ্নিকাণ্ডের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা প্রশ্নের জবাবে মেয়র বলেন, অবশ্যই। সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি থেকে তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। তদন্তে সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করে তারপরই ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

শেখ তাপস বলেন, সার্বিক দিক পর্যালোচনা করে ক্ষতিগ্রস্তদের কিভাবে সহযোগিতা করা যায়; সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপাতত ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে কীভাবে থাকতে পারি, তাদের কীভাবে সহযোগিতা কারতে পারি; এমসব বিষয়ে অগ্রাধিকার দেব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!