পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছেন এশা। তবে তিনি আত্মহত্যা করেছে নাকি তার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে এ বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ।
পুলিশ বলছে, এশার মরদেহ তারা ঝুলন্ত অবস্থায় পায়নি। পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছেন। পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার যে দাবি করা হচ্ছে, সে বিষয়ে পুলিশ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে এশার মৃত্যুর কারণ এবং কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করবে পুলিশ।
.png)
এ বিষয়ে শুক্রবার (৪ মার্চ) রাতে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আমরা ঢামেক হাসপাতালের মর্গে এশার মরদেহ পেয়েছি। মরদেহের সুরতহাল হয়েছে এবং ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে এশার মৃত্যু কীভাবে হয়েছে। তাই এখনই বলতে পারব না তিনি আত্মহত্যা করেছেন কিনা।
তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে কাজ করব। যেহেতু ঘটনাটি ঘটেছে, তদন্ত করে দেখছি তার মৃত্যু কী কারণে হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে অচেতন অবস্থায় এশাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।