ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৯:৫৯, ৫ মার্চ ২০২২
রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
ফাইল ফটো

রাজধানীর উত্তরার দক্ষিণখানের মধুবাগ মাস্টার পাড়ায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার সন্ধ্যার পর মাস্টার পাড়ার ইউনিসের বাড়ির বস্তিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সন্ধ্যা ৬ টা ৪৪ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে। বিস্তারিত ঘটনা পর্যবেক্ষণ করে জানানো হবে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!