শুক্রবার বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন নামে কারখানাটির ডাইং সেকশনের তিন তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশে কালো ধোঁয়া ছেয়ে গেছে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাড়িগুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা এখনো জানা যায়নি।
.png)
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ারিং কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য কালিয়াকৈর সাভার ও টাঙ্গাইলের মির্জাপুরের ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।