শুক্রবার বিকেলে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ডিভাইন নামে কারখানাটির ডাইং সেকশনের তিন তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশে কালো ধোঁয়া ছেয়ে গেছে। আশপাশের দোকানপাট বন্ধ হয়ে গেছে। বাড়িগুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছ। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা এখনো জানা যায়নি।
.png)
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া বাকি সব সেকশন বন্ধ ছিল। তাই বেশি শ্রমিক সেখানে ছিলেন না। বিকেলে হঠাৎ কারখানার ভেতরের শেডে আগুন লাগে। সেখানে পোশাক তৈরির বিপুল কাঁচামাল মজুত ছিল। আগুনে পুড়ে সেসব ক্ষতিগ্রস্ত হয়েছে।