ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০২, ৩ মার্চ ২০২২
হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি হাতিরঝিল থেকে এফডিসি মোড়ের দিকে আসার সময় হঠাৎই আগুন লেগে যায়। এরপর গাড়িটি থামিয়ে চালক ও যাত্রীরা নেমে যান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!