বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন>>> রাজধানীতে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত
.png)
নিহত সামান্তার বন্ধু নিলয় বলেন, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল সামান্তা। রাতে পিকনিক শেষে মোটরসাইকেলে আমি তাকে মিরপুরের বাসায় পৌঁছে দিতে যাই।
পথে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয় সামান্তা। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, সামান্তা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। মিরপুর দিয়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।