ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর শুক্রাবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রের রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৯, ২৩ মার্চ ২০২২
রাজধানীর শুক্রাবাদে বিশ্ববিদ্যালয়ছাত্রের রহস্যজনক মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর ধানমন্ডি এলাকার শুক্রবাদে আবাসিক ভবনের নিচ থেকে এক বিশ্ববিদ্যালয়ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঐ শিক্ষার্থীর নাম আকাশ রায় (২৪)। তিনি ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে অনার্স করেছেন। 

আকাশ শুক্রাবাদ নিউ মডেল ডিগ্রি কলেজের পাশে একটি ৪র্থ তলা ভবনের মেসে থাকতেন। বুধবার ভোরে ভবনের নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

আকাশের বাবা রতন রায়। গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার ততরা গ্রামে। 

Advertisement

বুধবার সকাল পৌনে সাতটায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন> বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

আকাশ রায়ের বন্ধু পঙ্কজ রায় জানান, আকাশ ভোরে বাসার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে। কী কারণে ছাদ থেকে লাফ দিয়েছে বলতে পারছি না। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।

তিনি আরো বলেন, চার তলা থেকে লাফ দিলে শরীরে বড় ধরনের ইনজুরি থাকার কথা। কিন্তু সেরকম কোনো ইনজুরি পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!