ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২, ২৩ মার্চ ২০২২
রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত
ফাইল ছবি

রাজধানীর গুলিস্তানে শাহবাগ থানার এসআই জাহাঙ্গির হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহাঙ্গির হোসেন জানান, তিনি মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফিরতে বাসযোগে গুলিস্তানে নামেন। টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসছিলেন। তখন পেছন থেকে কেউ একজন তাকে ছুরি মেরে দ্রুত পালিয়ে যান।

পথচারী আবু সাইদ নামে এক ব্যক্তি জানান, টিঅ্যান্ডটি অফিসের সামনে এক যুবক ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে শুধু একটি লুঙ্গি ছিল। ছুরি মেরেই তিনি দৌড়ে পালিয়ে যান।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ছুরিকাঘাত
লিংক সফলভাবে কপি হয়েছে!