ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ছাত্র ছুরিকাঘাতে আহত, চিকিৎসায় ১ লাখ টাকা দিচ্ছে রাবি

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৭, ১২ মার্চ ২০২২
ছাত্র ছুরিকাঘাতে আহত, চিকিৎসায় ১ লাখ টাকা দিচ্ছে রাবি
ফাইল ছবি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত সাফফাত নাঈম নাফির উন্নত চিকিৎসা জন্য  ১ লাখ টাকা অনুদান দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিসি বলেন, সার্বক্ষণিক আহত শিক্ষার্থীর খোঁজ-খবর নেওয়া হচ্ছে। গতকাল আমি হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল পরিচালক আমাদের শিক্ষার্থীর সঙ্গে দেখা করেছেন। শনিবার সকালে তার চেকআপ হয়েছে। আজকে অপারেশন হওয়ার কথা। তার অপারেশন সরকারি খরচে হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ খুব যত্নসহকারে তার দেখাশোনা করছে।

Advertisement

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরো বলেন, আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য আমরা ৫০ হাজার টাকার একটা চেক আগামীকাল বিভাগের চেয়ারম্যানকে দেব। এরপর সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরলে আরো ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!