নিহত জয় ত্রিপুরা সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি একই এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।
রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, রাতে হাসপাতালের সামনে ৪-৫ জন জয় ত্রিপুরাকে ধাওয়া করে। এরপর ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পুলিশ জয় ত্রিপুরাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।
.png)
আরো পড়ুন: ‘নাপা সিরাপে’ নয় পরকীয়ার জেরেই ২ শিশুকে হত্যা, মা গ্রেফতার
রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজন জানান, নিহত জয় ত্রিপুরা সদর উপজেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
পুলিশ সুপার মীর মোদ্দাছছের হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন জয় ত্রিপুরার মৃত্যু হয়েছে। তার ওপর কে বা কারা হামলা করেছিল তা তদন্তে বেরিয়ে আসবে।