[ আইন-আদালত ]
আফরোজা হত্যা: গাড়িচালক হৃদয় ৫ দিনের রিমান্ডে
ছবি প্রতীকী
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার আফরোজা সুলতানা হত্যা মামলায় গাড়িচালক হৃদয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন ডিবি পুলিশ বাড্ডা থানায় দায়ের করা মামলায় হৃদয়কে আদালতে হাজির করা হয়৷ এরপর মামলার তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
.png)
এর আগে মঙ্গলবার বিকেলে মধ্যবাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হৃদয় বেপারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও চোরাইকৃত স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
এদিকে, গত ১৩ মার্চ মধ্য বাড্ডা এলাকার ভাড়া বাসায় আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় আফরোজা সুলতানার ছোট ভাই আব্দুল মাজিদ বাড্ডা থানায় মামলা করেন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!