রোবাবর বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের লাউঞ্জে ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার চেক প্রদান করেন। পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক এম মজিবুর রহমান এই চেক গ্রহণ করেন।
চেক হস্তান্তরকালে অন্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও ড. মনিরা জান্নাতুল কোবরা উপস্থিত ছিলেন।
.png)
প্রসঙ্গত, এর আগে গত বুধবার রাত ১২টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফফাত নাঈম নাফি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছে।