বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গুলিস্তান ফুলবাড়ি এলাকায় ছিনতাইয়ের সময় দুজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। পরে তাদের বংশাল থানায় নেয়া হয়। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে। এ সময় ডিউটিতে থাকা ৫ সদস্য আহত হন। এর মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আলমগীর নামে এক সদস্য গুরুতর আহত হয়েছেন। তার তলপেটে জখম রয়েছে।
.png)
পুলিশ বলছে, ইমন নামের এক ছিনতাইকারীর সুইচ গিয়ারের আঘাতে আহত হয়েছেন পুলিশ সদস্যরা। তবে দুই ছিনতাইকারী রবিন ও শাওনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।