বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫৪) ও প্রীতি (২৪)।
এর মধ্যে জাহিদুল গাড়িতে ছিলেন। গুলিতে মুন্না (২৬) নামে তার গাড়িচালক আহত হয়েছেন। এছাড়া নিহত প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
.png)
আরো পড়ুন>>> সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক
রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।
মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।